ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ উদ্বোধন


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৩৪
শরীয়তপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে  বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর  উদ্বোধন হয়েছে। জাঁকজমকপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট যতোটা জনপ্রিয় ততটাই সম্ভাবনাময়। যেখানে শরীয়তপুর মাদারীপুরের উঠতি বয়সী সকলের ইচ্ছে বা স্বপ্ন ইউরোপ ঘিরে, সেখানে এমন টুর্নামেন্ট নিঃসন্দেহে তরুণদের মাঠের দিকে আকৃষ্ট করে। সোমবার (২৪ই জুন) যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্ভোদনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (শরীয়তপুর) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার  মো: মাইনউদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন  শরীয়তপুর  জেলা পরিষদ চেয়ারম্যান  ছাবেদুর রহমান (খোকা সিকদার), সিভিল সার্জন ডাঃ আবুল হাদি, মোহাম্মদ শাহ্ পরান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র  পারভেজ রহমান, জেলা ক্রীড়া অফিসার  সমীর বাইন সহ অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)   মোঃ সাইফুদ্দিন গিয়াস। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  আব্দুস সালাম এবং ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য, কোচ, ও  ক্রীড়া সংগঠকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। 
টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত ক্রীড়াবিদরা। আরো বেশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজিত হলে নিজেদের আরো বেশি সমৃদ্ধ করার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়াও খেলাধুলা চলমান থাকলে মেধা বিকাশ, শরীর চর্চা ও মনস্তাত্ত্বিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া সহজ বলে জানান জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। 
উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনায় 
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত