ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে ইউপি সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২১ রাত ৮:৯

গত ১৮ আগস্ট কেরানীগঞ্জের ব্যবসায়ী সজিবের অফিসে এসে র‌্যাব সদস্যের পরিচয় দেন নুর ইসলাম নামে এক ব্যক্তি। তখন তিনি তার কাছে আসার কারণ জানতে চাইলে বিবাদী নুর ইসলাম আনোয়ারের সাথে ব্যবসায়ী সজিবকে তার সঙ্গে যাওয়ার জন্য বলেন। আনোয়ারের সাথে সজিব কথা বললে আনোয়ার নিজেকে র‌্যাবের অফিসার বলে পরিচয় দেন এবং তিনি গণভবনে চাকরি করে বলেও পরিচয় দেয়। তখন পুরো বিষয়টি সজিব তার শ্বশুর নজরুল ইসলামকে অবগত করেন।

সজিবের শ্বশুর নজরুল ইসলাম তার নিজ অফিস তেজগাঁও থানাধীন ফামর্গেট ক্যাপিটাল মার্কেটের তৃতীয় তলায় দেখা করতে বললে তারা সজিবের শশুরের অফিসে দেখা করে। তখনই নজরুল ইসলাম তার অফিসে আটক করে নুর ইসলামকে। আটককৃত নুর ইসলামকে চাপ প্রয়োগ করে এসব বিষয়ে জানতে চাইলে বিবাদী জানান, সাক্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ (৪৫) তাদের ২০ লাখ টাকার বিনিময়ে ব্যবসায়ী সজিবকে গুম করার জন্য ভাড়া করে। যদি সজিবকে মেরে ফেলে গুম করতে পারি তাহলে উক্ত টাকা হানিফ মেম্বার দেবে বলে জানান।

পরবর্তীতে সজিবের শ্বশুর তেজগাঁও থানা পুলিশকে জানালে তেজগাঁও থানা পুলিশ ইউপি সদস্য হানিফ মেম্বারকে কাওরানবাজার পেট্রোবাংলার সামনে থেকে আটক করে ও হানিফ মেম্বারের সাথে বাকি ৬-৭ জন পালিয়ে যায়। অপহরণকালে ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়। অন্যদিকে অপহরণকারী হানিফ মেম্বারকে থানা থেকে ছাড়িয়ে নিতে প্রভাবশালী মহল থেকে তেজগাঁও থানায় চাপ আসছে বলে জানিয়েছে অপহরণের শিকার সজিবের পরিবার।

এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সকালের সময়কে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এমএসএম / জামান

বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক