ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নওগাঁয় তিনদিন ব্যাপী আম মেলা শুরু


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৪ দুপুর ৪:১৮

নওগাঁয় তিনদিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। গত ২৬ জুন বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।
পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও আমচাষী সোহেল রানা বক্তব্য রাখেন। আলোচনা সভায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্রপালি, ল্যাংড়া, নাকফজলি, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাঙ্গো, চৌষা, থ্রি টেস্ট, আশ্বিনা, মল্লিকা ও গৌড়মতিসহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে। 
মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে বিভিন্ন জ্যাম ও জেলি তৈরি করেও প্রদর্শণ করেছেন। হস্তশিল্প ও পিঠা-পুলির স্টলও রয়েছে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন- উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা হবে। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৪০ জাতের দেশি-বিদেশী আমের প্রদর্শনী দেয়া হয়েছে। কৃষক এই জাতগুলো দেখে উদ্বুদ্ধ হবে। যা কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই লাভবান হতে পারে। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি এবং আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়