ফুলছড়ি উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর তত্ত্বাবধানে এমআইপিএস প্রকল্পের অধিনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) সদস্যদের তিনদিনব্যাপী বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলার ব্র্যাক ল্যানিং সেন্টারে ২৯ জুন থেকে ০১ জুলাই পর্যন্ত আবাসিক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহিংসতা ও দ্বন্ধ নিরসনের রুপরেখার উপর প্রশিক্ষকরা বিস্তারিত আলোচনা করেন। পিএফজি ট্রেনিং'এ প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষক তনুজা কামাল, সুখময় পাল, ফরিদা ইয়াসমিন ও মনির হোসেন।
প্রশিক্ষণে ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, ফুলছড়ি উপজেলা পিএফজির সমন্বয়কারী শামসুজ্জোহা বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু সহ মোট ২৬ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। প্রশিক্ষণ সমাপনীতে পিএফজি সদস্যরা সংঘাত নয় সম্প্রীতি ও নিরাপদ ফুলছড়ি গড়ার ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন।
প্রশিক্ষণে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারা বদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, দ্বন্দ ও সহিংসতা নিরসন, নারীদের ক্ষমতায়ন এবং অধিকার বাস্তবায়ন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির উদ্যোগে ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত