মধুপুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ সৃষ্টির প্রত্যয় প্রশাসনের
এইচএসসি পরীক্ষা শুরু মধুপুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ সৃষ্টির প্রত্যয় প্রশাসনেররবিবার (৩০ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মধুপুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসন উদ্যোগ নিয়েছে। প্রথম দিনই প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি) ও থানার অফিসার ইনচার্জ পৃথক উদ্যোগে কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনে গিয়ে তারা পরীক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্টদের শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ রক্ষার আহবান জানিয়েছেন।
জানা গেছে, রোববার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় মধুপুর উপজেলার ৭ টি কলেজসহ মাদরাসা ও টেকনিক্যাল (বিএম)শাখার মিলে ১ হাজার ৩৪৫ পরীক্ষীর্থীর মধ্যে ১হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এতে ৭ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
৪ টি পৃথক কেন্দ্র ও ভ্যেনুতে তারা পরীক্ষা দিচ্ছে। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মিাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৯ জনে ২৪৮, মধুপুর সরকারি কলেজে ৮৩৯ জনে ৮৩৮, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনিস্টিটিউট কেন্দ্রে ১০০ জনে ৯৯ এবং মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে ১৫৭ জনে ১৫৩ জন উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার জুবাযের হোসেন ও ওসি মোল্লা আজিজুর রহমান কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করতে তারা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ব্যাপারে সবার সহযোগিতাও চেয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার