ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আশ্রয়ণ প্রকল্পের ঘর হতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৪:২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ছামিউল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার (গুচ্ছগ্রাম) থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত জহিদুল ইসলাম বিস্কুটের ছেলে। ছামিউল ইসলাম দক্ষিণ মন্দুয়ারের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। 

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে থেকে ওই আশ্রায়ন প্রকল্পের (গুচ্ছগ্রামে) বসবাস করতেন ছামিউল। তিনি রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।  জীবনে তিনি অবিবাহিত ছিলেন।  মঙ্গলবার সকালের দিকে কুশি বেগম নামের এক নারী গিয়ে ছামিউলকে হালখাতার খিচুড়ি দিতে যায়। অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না করায় পরে দরজা ভেঙ্গে দেখতে পান ধর্ণার সঙ্গে গলায় কম্বলের রশি পেঁচানো ঝুলন্ত  অবস্থায় তারঁ মরহেদ । পরে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর  মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জুয়েল মিয়া বলেন, ওইস্থানে ছামিউল ইসলাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। এমন ঘটনা অত্যান্ত দু:খজনক। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে ছামিউল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ