ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রৌমারীতে জয়নবের পরিবারকে নগদ অর্থ সহায়তা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৪:২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিল এর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত জয়নবের পরিবারের হাতে নগদ ৩ লক্ষ ৪২ হাজার ৯০ টাকা তুলে দেয়া হয়। 
মঙ্গলবার (২জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে তার নিজ বাড়িতে এই অর্থ দেওয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ভ্রমণ কন্যা ট্রাভেলেটস অফ বাংলাদেশ এর সহ প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক,জয়েন্ট সেক্রেটারি ভ্রমণকন্যা সিলভী রহমান, প্রাপ্তি আচার্য ও কাকলী আক্তার মীম, কার্যকরী কমিটির সদস্য, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাংবাদিক ও সংগঠক এসএমএ মোমেন, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার নাজিম, সাখাওয়াত হোসেন সাখাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ২০ জানুয়ারী ২০২৪ পর্যটক বান্দরবনের কিওক্রাডাং পাহাড় ভ্রমণকন্যার ২২৬ তম ইভেন্টের ৫৭ জন মহিলা পর্যটক নিয়ে ঢাকায়  আসার পথে চান্দের গাড়ি খাদে পরে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন জয়নব আক্তারসহ আরো  ২জন। জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিদ্যায় অনার্স শেষে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন। জয়নব ভ্রমণকন্যা'র রংপুর বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কাজে ভুমিকা রাখেন। তিনি রৌমারী উপজেলা মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের কনিষ্ঠ কন্যা ছিলেন। বান্দরবন থেকে জয়নব এর মরদেহ ওই রাতেই ঢাকায় আনা হয় , পরদিন রবিবার দুপূর ২টায় জয়নব এর নিজ এলাকা রৌমারী কেরামতিয়া আর্দশ ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত