আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের ম্যাচ সেরা ‘রিমন’ খালিয়াজুরীতে সংবর্ধিত
সম্প্রতি ছয়টি দেশের অংশগ্রহণে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের ম্যাচ সেরা শারিকা সাফা রিমনকে সংবর্ধনা দেয়া হয়েছে খালিয়াজুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে খালিয়াজুরী সদরের কলেজ মাঠে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত রিমন নেত্রকোনার হাওড়দ্বীপ খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক মো. ছমির উদ্দীনের মেয়ে। ঢাকা সাভারে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্কুল এন্ড কলেজের এইচ এস সি প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। তার বয়স ১৬ বছর।
রিমন জানান, গত ১৬ জুন সিঙ্গাপুরের সিং কাং মাঠে অনুষ্ঠিত অনুর্ধ ২১ এশিয়া কাপ কোয়ালিফাইড রাউন্ডের হকি টুর্ন্টামেন্টে হংকংয়ের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে বাংলাদেশে। এ টুর্ন্টামেন্টে বাংলাদেশের পক্ষে খেলে তিনি ম্যাচ সেরা খেলোয়ারের স্বীকৃতি পেয়েছেন।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দিয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা জানান, আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ম্যাচ সেরা খেলোয়ারের গৌরব অর্জন করায় রিমনকে নগদ ২০ হাজার টাকার পুরস্কারে ভূষিত করেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। তাছাড়া, রিমনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে শুভেচ্ছ স্মারক।
প্রসঙ্গত, ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যাদের মাঝে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইছহাক ও সংবর্ধিত খেলোয়ার শারিকা সাফা রিমন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied