নাচোলে পূর্ব শত্রুতার জেরে আমন ধানের বীজতলা নষ্টের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ২ বিঘা আমন ধানের জমির বীজতলার চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা উপজেলার নেজামপুর ইউপির রাওতারা গ্রামের মাঠে কৃষকের বীজতলার চারা নষ্ট করে দেওয়া হয়েছে।আমন ধান রোপণের আগ মূহূর্তে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষক।দুই বিঘা জমির বীজতলা দিয়ে প্রায় ২০ বিঘা জমিতে ধান রোপণের লক্ষ্য ছিল তাদের।পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেজামপুর ইউপির রাওতারা মৌজার হাল দাগ ৩৪৩,৩৪৪,৩৪৫ এবং ৩৪৬ নং দাগের ৭ নং খতিয়ানে মোট ২একর জমি পৈত্রিক ভাবে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে শিবগঞ্জ উপজেলার নামো সুন্দর পুর গ্রামের তাসিকুল আলম সোনা হাজির ছেলে আসাদুজ্জামান সুমন।কিন্তু গত সোমবার দুপুরে হঠাৎ করে সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া গ্রামের নুরুল হোদার ছেলে রেজাউল এবং টাকাহারা গ্রামের হাবিবুর রহমান তাঁদের ভাঁড়াটিয়া লোকজন দিয়ে উক্ত জমির আমন ধানের বীজতলার চারা ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেয় তবে প্রতিপক্ষ হাবিবুর রহমান তাঁদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
জমির মালিক আসাদুজ্জামান সুমন অভিযোগ করে বলেন,উক্ত জমি আমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি।কিন্তু প্রতিপক্ষ রেজাউল ও হাবিবুর তাঁদের ভাঁড়াটিয়া লোকজন দিয়ে আমার জমির বীজতলার চারা নষ্ট করেছে।উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার সত্তেও তারা আমার জমির বীজতলা নষ্ট করেছে।আমি প্রশাসনের কাছে নায্য বিচার দাবি করছি।এবিষয়ে নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,বীজতলা নষ্ট করার বিষয়ে মৌখিক শুনেছি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছবির ক্যাপসনঃ-নাচোলের রাওতারা গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ২বিঘা জমির আমন ধানের বীজতলা নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন