অভয়নগরে বয়স্কদের মাঝে বিনামূল্যে ব্যতিক্রমধর্মী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন
অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য দোকানের সামনে খাবারের তাক রাখা। অসহায়, দরিদ্র বা ক্ষুধার্ত বয়স্ক যে কেউ ওই তাক থেকে নিঃসংকোচে খাবার নিতে পারবেন। শুধু তাই নয়, সামর্থ্যবানরা তাদের সামর্থ্য অনুযায়ী তাকে রেখে যেতে পারেন খাবার।
যশোরের অভয়নগরবাসীর আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান এর উদ্যোগে ব্যতিক্রমী অন্নদানের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে বিসমিল্লাহ হোটেলের সামনে এই খাবারের তাক রাখা হয়। অসহায় বয়স্কদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সাংবাদিক সুনীল কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল সহ আরো অনেকে।
উদ্যোক্তা সংগঠনটির কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই এই স্থানে বিভিন্ন খাবার থাকবে খাবারের তাকে। গরিব-দুঃখী ছাড়াও প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অক্ষমরা ওই তাক থেকে পাবেন খাবার। ধীরে ধীরে এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে পুরো উপজেলাতে । উদ্দেশ্য একটাই- সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটানো।
নিজের মানবিক মূল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে সামর্থ্যবানদের সাধ্য অনুযায়ী এ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, উদ্যোগটি আনন্দময় করে তুলতে সবার সর্বাত্মক সহযোগিতা দরকার। ধনী, দরিদ্র সবাই মিলে আমরা এ উদ্যোগটি গোটা শহরে ছড়িয়ে দিতে চাই।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
Link Copied