ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আড়াই কি.মি. সড়কে ত্রিশ মিটারে জনজীবন অতীষ্ট


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ১২:৩৭

দশ মণ দুধে একফোটা গোমুত্র, কথাটি যেন বাস্তবে দেখছেন এলাকার জনগণ। কারণ- প্রায় আড়াই কি.মি পাকা সড়কে মাত্র ৩০ মিটার কাদায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। সারা বছর কোন রকম চলাচল করলেও বৃষ্টির হলেই বাড়ে কাঁদা  আর চরম ভোগান্তি। আর দুর্ঘটনা তো ঘটছে প্রতিনিয়তই। দেখেও যেন না দেখার ভান করে আছে কতৃপক্ষ।
মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজার থেকে যাত্রাপুর- কান্ঠাপাড়া বাজার সড়কে চার বছর আগে ভাঙা সড়ক এখনো সংস্কার হয়নি। সড়কটিতে চলাচলকারীরা চরম দুর্ভোগে রয়েছেন। এলাকাবাসীর দাবি- দ্রুত সড়কটি সামান্য মেরামতেই কমবে দুর্ভোগ।
স্থানীয়রা জানান, ২০২০ সালে বন্যার পানির তোড়ে লেছড়াগঞ্জ বাজার থেকে কান্ঠাপাড়া বাজার সড়কের মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু মিয়ার বাড়ি সংলগ্ন সড়কটি ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে যাত্রাপুর গ্রামের বাসিন্দা ফরিদুর রহমান ফরিদ (বর্তমান ইউপি চেয়ারম্যান)  বাঁশের সাকো দিলে মোটরসাইকেল,  অটোরিকশা চলাচল শুরু হয়। এর পর বালু ফেলে ভাঙা অংশ মেরামত করা হলেও প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির পানি আর কাঁদায় চলাচলে ভোগান্তি হচ্ছে।  সম্প্রতি বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বালু দিয়ে সংস্কার করেন। তবে টানা দুইদিনের বৃষ্টিতে আবারো পানি আর কাঁদায় একাকার।
স্থানীয় বাসিন্দা টিপু জানান, ৪ বছর ধরে সড়কের ভাঙা অংশটির বেহাল দশা। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা জরুরি। এ সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দা চলাচল করে। দুইটি হাট ও বাজারে কাঁচা  মালামাল নেয়া হয়। 
কৃষি ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আল ইসলাম জুয়েল বলেন, নিয়মিত এ সড়ক দিয়ে ব্যাংকে যাতায়াত করি। বর্ষার সময় খুবই বাজে অবস্থা থাকে। মাঝে মাঝে হাঁটু পানি আর কাঁদা থাকে। গতকাল একটি ট্টাক বিকল হয়ে যায়।
ঈদের কয়েকদিন আগে বালু ফেলে মেরামত করা হয়েছে জানিয়ে বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন,  ঈদকে সামনে রেখে মেরামত করেছিলাম। আমি এলজিইডি অফিসে যোগাযোগ করেছি। আশ্বস্ত করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শুরু হবে।
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন,  সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা