ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা পেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭ ব্যবসায়ী ও পরিবার


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৩:৪৯
বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭ ব্যবসায়ী ও ঘর মালিককে অর্থ সহয়তা দেওয়া হয়েছে। ক্ষতির পরিমান অনুসারে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার চেক দেওয়া হয় একেক জনকে। 
 
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
 
সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানবিক সহায়তা তহবিল থেকে প্রাপ্ত দুই লাখ আট হাজার টাকা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানিয়েছে।
 
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মোট দুই লাখ আট হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ'র সভাপতিত্বে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, প্রকৌশলী ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত