ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিক্ষক ও কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে অচল জবি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৪:২৯

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। 

আজ বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

শিক্ষকদের কর্মসূচির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে আন্দোলন করছি। আমরা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত একইভাবে আমাদের আন্দোলন চলবে। আমরা সরকারের কাছে আমাদের দাবি পুনর্ব্যাক্ত করছি।

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বক্তব্যের বিষয়ে ড. মাশরিক হাসান আরো বলেন, আমার মনে হয় তারা এ বিষয়টি নিয়ে তারা স্টাডি করেনি। আমাদের দাবি যৌক্তিক দাবি।

এদিন কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মো. আব্দুল কাদের (কাজী মনির) বলেন, আমরা আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতি পালন করবো৷ 

সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। বিশ্ববিদ্যালয়কে সর্বজনীন পেনশন থেকে মুক্ত করে প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু