ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মহম্মদপুরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বাড়ি ঘর ভাঙচুর


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ৩-৭-২০২৪ বিকাল ৫:৪৭

দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে  মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যান  তৈয়বুর রহমান তোরাপের সমর্থক ও  সাবেক চেয়ারম্যান আলী মিয়া ও লিটনের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে আসছে, সেই সূত্র কে কেন্দ্র করে গতকাল ২ জুলাই রোজ মঙ্গলবার রাত  আনুমানিক সাড়ে আটটার  সময় চাকুলিয়া পূর্ব পাড়া মোকারমের চায়ের দোকান থেকে বর্তমান চেয়ারম্যান  গ্রুপের মহম্মদ আলীর সাথে নহাটা ইউপি সদস্য খালেদ হোসেন টোকন (মেম্বার) গ্রুপের সাইদের সাথে বাক বির্তক হয়।এরপরে বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তোরাপের লোকজন সংঙ্গবদ্ধ হয়ে ইউপি সদস্য টোকন মেম্বারের লোকজনের উপরে হামলা করে ২১ টি বাড়িঘর সহ ১০ টি দোকান ভাঙচুর  ও লুটপাট করেছে বলে জানা যায়। এছাড়াও ইউপি সদস্য খালেদ হোসেন টোকনের ১টি প্রাভেটকার ১টি ট্রাকট্রার ও ১ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এসময় উভয় পক্ষের ৬ জন লোক আহত হয়েছে বলে জানা যায়  অন্তরা (১৭)পিতা হিরুন শেখ, ইমন শেখ (১৮)পিতা খোকন শেখ,আজিজুল মোল্যা (১৬)পিতা লিটন মোল্যা, কুদ্দুস শেখ (৭৫) পিতা মৃত কালু শেখ মিনহাজ (১৮) পিতা নজরুল মোল্যা,পলাশ (২৬)পিতা  ইশারত মোল্যা আহত হয়েছে। আহত সবাই কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সময় নহাটা ইউনিয়নের ইউপি সদস্য  মোঃ খালেদ হোসেন টোকন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দীর্ঘ দিন ধরে আমরা সাবেক চেয়ারম্যানের সাথে সামাজিক দল করি। কিন্তু  কিছুদিন যাবৎ বর্তমান  চেয়ারম্যান তৈয়বুর রহমান তোরাপ  বিভিন্ন লোকজন দিয়ে তার দলে মেশার জন্য হুমকি  দিচ্ছে। তার দলে না মেশার কারণে তিনি তার লোকজন দিয়ে আমার লোকদের উপরে হামলা করেছে। এই বিষয়ে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ জানান ঘটনার সাথে সম্পৃক্ত হামিদ নামে এক ব্যাক্তিকে গতকাল রাতে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।মামলার প্রস্তুতি চলমান রয়েছে ঐ বিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে আর কোনো সংঘর্ষ না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পরেও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

 
 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা