ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবিধান বিরোধী কালো আইন প্রত্যাহারের দাবিতে কুরিয়ার গেইট অবরোধ  


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩-৭-২০২৪ রাত ১০:২০

সিএন্ডএফ এজেন্টস এর বিরুদ্ধে আরোপিত সকল সংবিধান বিরোধী কালো আইন প্রত্যাহারের দাবিতে কুরিয়ার গেইট অবরোধ করেছেন আন্দোলনরত সিএন্ডএফ এজেন্টস্  ও কাস্টমস সরকারেরা।

গতকাল বুধবার সকাল পৌনে ১২ টায় পদযাত্রা নিয়ে গিয়ে কুরিয়ার গেইট অবরোধ করেন শত শত মালিক ও কাস্টমস সরকার। ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার গেট ইউনিটের সামনে অবস্থান করে। এরপর এনবিয়ারের কালো আইন মানি না মানবো না, সিএন্ডএফ এর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি স্লোগান দেন।

এছাড়াও বিচ্ছিন্নভাবে সিএন্ডএফ মালিক ও কাস্টম সরকারের নেতৃবৃন্দরা কিছু বক্তব্য দেন এবং তারা তাদের দাবির ব্যাপারে কথা বলেন, কাস্টমস না চাইলে একটি সুতাও বের করতে পারতে পারবেন না কিন্তু যখনই কোন করাপশন ঘটে তখন অটোমেটিক সিএনজেস এজেন্ট এর ওপর ঝাঁপিয়ে দেওয়া হয় টোটালি অন্যায় বিশ্বের সাথে তাল মিলিয়ে অবশ্যই সংস্কার দরকার সেটা আমরা জানি আমরা তো তিরিশ পয়সা কমিশন দেই অ্যাডভান্স কিন্তু এই আমাদের এই কমিশনকেও সিকিউর করে না সরকার এতটাই অসহায়।

গত ৬ তারিখে ২০৭ ধারা দেওয়ার কারণে সিএনএফ মালিক ও তার সাথে সাথে ৬০০০ কর্মচারীদের  রাস্তায় নেমে যাওয়ার অবস্থানে দাঁড়িয়েছে। ২৯ জনকে স্টাবলিস্ট করার জন্য এই কালো রোল করে আমাদের পথে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তা কোনভাবেই মেনে নেওয়া হবে না। এই আন্দোলন আমাদের পেটের দাবিতে খাবারের দাবিতে। আমরা ইতিপূর্বে এনবিয়ারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সাথে মিটিং করেছি,  মালিক ও কর্মচারীদের বাঁচান কিন্তু তাঁরা কর্ণপাত করেন নাই।

তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। উক্ত আন্দোলনে উপস্থিত ছিলেন, ঢাকা কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ফারুক আলম-সহ মোখলেছুর রহমান লাভলু, সেলিম খান, স্বপন, আবু হানিফ, রাকিব হোসেন, এ কে এম ফজলুল হোক, জোদ্দার আলী, জাকির হোসেন এবং অন্যান্য মালিক ও কাস্টমস সরকারের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে ঢাকা কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের মালিকপক্ষের বিভিন্ন দাবি ও আন্দোলন বিষয়ে বক্তব্য নিতে গেলে কাস্টম হাউজের ভেতরে প্রবেশ করতে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় প্রবেশ গেট থেকেই।

Intaz / Intaz

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল