বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে শ্রমিক নিহত
ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় খুঁটির ওপর থেকে পড়ে আকতার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে পৌর শহরের সরকার পাড়া জামে মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিচ্চিত করেছেন।
নিহত আকতার হোসেন সালন্দর আলিয়া মাদরাসা এলাকার আব্দুস সালামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন চালু থাকা অবস্থায় আকতার হোসেন খুটিতে উঠে প্লাস দিয়ে লাইনের কাজ করার সময় হঠাৎ তিনি মই থেকে ছিঁটকে মাটিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন নদার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) ঠাকুরগাঁওয়ের লাইন ম্যানের কাজ করতেন বলে জানা যায়।
তবে ঠাকুরগাঁও নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম নিহত ওই শ্রমিক তাদের নিয়োগপ্রাপ্ত কেউ নয় ও নিয়োগপ্রাপ্ত লাইনম্যান ছাড়া বৈদ্যুতিক লাইনের কাজ অন্য কারও করার সুযোগ নেই দাবি করে ঢাকা মেইলকে বলেন, ঠাকুরগাঁও নেসকোর কোনো শ্রমিক লাইনে কাজ করতে গিয়ে মারা গিয়েছে এমন কোনো তথ্য নেই। তবে অনেকে ডিস লাইন, ইন্টারনেট ও টেলিফোন লাইনের কাজ করতে বৈদ্যুতিক পিলারে উঠে। এটা বলা কঠিন যে, এখন কে কি কাজের উদ্দেশে লাইনে উঠে। আমাদের লাইনের কাজ করতে গেলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে কাজ করতে হয়।
আজ দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের কোথাও কোনো বৈদ্যুতিক লাইন বন্ধ ছিল না।
ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied