অভয়নগরে ফাতেমা হাসপাতাল ও আরোগ্য সদন হাসপাতালে সকল প্রকার অপারেশন বন্ধ রাখার নির্দেশ
অভয়নগরে ফাতেমা (প্রাঃ) হাসপাতাল ও আরোগ্য সদন( প্রাঃ) হাসপাতালে সকল প্রকার অপারেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন যশোর সিভিল সার্জন। জানা গেছে, যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা ৫ নং ওয়ার্ডের অবস্থিত ফাতেমা (প্রাঃ) হাসপাতাল ও আরোগ্য সদন( প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে রোগী মারা যাওয়ার ঘটনায় সকল প্রকার অপারেশন বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং রোগী মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবারে যশোরের সিভিল সার্জন এই তদন্ত কমিটি গঠন করেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ওয়াহিদুজ্জামান কে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। এছাড়াও ডাঃ শাহিন সারমিন তিথি ও ডা মাহাফুজুর রহমান সবুজকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং তদন্ত কিমিটিকে ৫কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। যশোর সিভিল সার্জন ডাঃমোঃ মাহামুদুল হাসান স্বাক্ষরিত তদন্ত কমিটির চিঠি গতকাল বুধবার কমিটির প্রধান ডা ওয়াহিদুজ্জামান হাতে পেয়ে ইতো মধ্যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার ফতেমা প্রইভেট ক্লিনিকে ভুল অপারেশনে ইতি খাতুন নামের এক রোগীর মৃত্যু হয়।একই ভাবে আরোগ্য সদন ক্লিনিকে এক রোগীর মৃত্যু হয়।এছাড়াও এই দুটি হাসপাতালে এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকার জন্য কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়। ডাঃ ওয়াহিদুজ্জামান বলেন, ফাতেমা (প্রাঃ) হাসপাতাল ও আরোগ্য সদন( প্রাঃ) হাসপাতালে অপারেশন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ফতেমা ও আরগ্য সদনে অপারেশনের সময় এ্যানেসথেসিয়া
ডাক্তার রাখা হয় না বলে এই ধরনের দূর্ঘটনা বারবার ঘটছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
Link Copied