বাড়ছে যমুনা ব্রহ্মপুত্রের পানি দেখা দিয়েছে ভাঙ্গন
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় সব নদ-নদীর পানি বাড়তে শুরু করছে। এতে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃহস্পতিবার সকালে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে ফুলছড়ি উপজেলার ব্রক্ষপুত্র নদী বেষ্টিত ফজলুপুর ইউনিয়নের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিন ধরে পানি বাড়ছে নদীতে। এর কারনে ঐ ইউনিয়নের পূর্ব ও দক্ষিন খাটিয়ামারী, মধ্য খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, উজালডাঙ্গা, কাউয়াবাধা, কাবিলপুর, গুপ্তমনি, মনোহরপুরসহ ঐ ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। অনেকের বাড়ি ঘরে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। সব চাইতে বিপাকে রয়েছে গৃহপালিত গবাদি পশু পাখি। ঐ এলাকার উচু জায়গা গুলো পানিতে তলিয়ে যাওয়ার কারনে ঐ সব পশু পাখির খাবার সংকট দেখা দিয়েছে।
উজালডাঙ্গা গ্রামের রহমান মিয়ার সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, ভাংতে ভাংতে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আবারও আমরা ভাঙ্গনের স্বিকার হয়েছি। এবার নতুন করে ব্যাপক ভাঙ্গন শুরু হলে আমাদের এই বাড়ির ভিটাটাও মনে হয় থাকবে না। তিনি আরও বলেন, আমার আয়ের প্রধান উৎস গৃহপালিত গবাদি পশু-পাখি। কিন্তু এলাকার উচু জায়গাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তাদের খাবার সংকট ব্যাপক হারে দেখা দিয়েছে। এতে করে আমিসহ সকলে পড়েছি বিপাকে।
ফজলুপুর ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম বলেন, আমার পূর্ব খাটিয়ামারী গ্রামের অনেক এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে ঐ এলাকার অনেক ঘর বাড়িসহ রাস্তা ঘাট নদীতে ভেঙ্গে বিলিন হয়ে গেছে। এখনেই এই ভাঙ্গন রোধ করা সম্ভব না হলে একসময় আমাদের সম্পূর্ণ এলাকাটি বিলিন হয়ে যাবে।
অন্যদিকে উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি, গজারিয়া ইউনিয়নের কয়েকটি এলাকায় পানি ঢুকতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।
ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম এই প্রতিবেদকে বলেন, ইতোমধ্যে বন্যা কবলিত এই উপজেলার ৭ টি ইউনিয়নে ১১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও তাৎক্ষনিক ভাবে বন্যা কবলিত মানুষের মধ্যে শুকনা খাবার বিতরন করার জন্য ৪৫০ টি শুকনা খাবর ও ৬ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে এই সব বরাদ্দ প্রদান করা হবে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, ইতিমধ্যে ব্রক্ষপুত্র নদীসহ জেলার সকল নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে ফুলছড়ি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা গুলোর ভাঙ্গন ঠেকাতে কাজ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied