ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে Human25 কৃষক গ্রুপে অত্যাধুনিক ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন হস্তান্তর


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৬-৭-২০২৪ দুপুর ১২:৫৭

সন্দ্বীপে হিউম্যান-২৫  কৃষক গ্রুপের কাছে অত্যাধুনিক ১টি  ভ্যাকুয়াম  প্যাকেজিং মেশিন হস্তান্তর করলেন স্থানীয় সাংসদ  মাহফুজুর রহমান মিতা। এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য পিঠা, মাছ- মাংস, ফল সবজি আচার প্যাকেজিং করা যাবে। 

সন্দ্বীপে প্রথমবারের মত এই অত্যাধুনিক ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন আনা হয়েছে। কৃষি বিপনণ অধিদপ্তরের বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় এই মেশিনটি সংগ্রহ করা হয়েছে।  ৫ জুলাই শুক্রবার বিকালে মেশিনটি আনুষ্ঠানিকভাবে Human 25 কৃষক গ্রুপের কাছে হস্তান্তর করেন সন্দ্বীপের সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।উল্লেখ্য যে এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য প্যকেটজাত করা যাবে। ভ্যাকুয়াম মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্যাকেটজাত করার সময় প্যাকেটের ভিতর থেকে সব বাতাস বের  করে নেয়া হয়। যার ফলে প্যাকেটের ভিতরের খাবারের গুনগতমান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অক্ষুন্ন থাকবে। 

এছাড়াও এই মেশিনের সাহায্যে ফুডগ্রেড প্যাকেট ও এলুমিনিয়াম ফয়েল প্যাকেটে যে কোন ধরনের রান্না ও ভাজা খাবার,  মাছ, মাংস, ফলমূল, সব্জি, আচার, পিঠা-পুলি ও পায়েস প্যাকেজিং করা যাবে। ধরন ও মান অনুযায়ী এসব খাবার দুই সপ্তাহ থেকে দুইমাস পর্যন্ত ভালো থাকবে বলে মেশিনের ক্যাটালগে কোম্পানীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম সহ দেশ- বিদেশে আত্মীয় স্বজনের কাছে যারা খাবার পাঠাতে চান এই প্যাকেজিং মেশিন তাদের জন্য যথেষ্ট উপকারী হবে। এক সাথে সর্বোচ্চ এক কেজি প্যাকেট করা যাবে। 

প্যাকেজিং এর জন্য যোগাযোগ- রাজিব  ( 01322589612), এম আর কলেজ ১ নং গেইট, সন্দ্বীপ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ