বিদেশি মদ ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর গুলশান থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম দোলন (২৭)’কে আটক করেছে র্যাব-১।
শনিবার (৬ই জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ০৫ জুলাই ২০২৪ইং তারিখ দুপুরে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদুল ইসলাম দোলন (২৭),কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর কাছ থেকে ২৮৫ বোতল বিদেশী মদ (২৭১.১৩ লিটার), ০১টি প্রাইভেটকার, ০২টি মোবাইল ফোন, ০৪ টি সিমকার্ড ও নগদ-৪৫০/- টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদুল ইসলাম দোলন (২৭)কে, জিজ্ঞাসাবাদে জানা যায় যে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ওয়্যারহাউজ থেকে অবৈধ উপায়ে বের করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনোনুমোদিত বার, রেস্টুরেন্টে মাদক সরবরাহ ও ব্যবসা করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied