ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে জমি দখলে বাঁধা দেওয়ায় মারপিট


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:১২
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুরে জমি দখলে বাধা দেওয়ায় ঘটনায় চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। স্বজনরা আহত ৪ জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। 
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর  ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাদলিপুর গ্রামের আমিনুদ্দিন হাওলাদার বাড়ি এলাকার আব্দুল মান্নান গংদের সাথে জুয়েল হাওলাদার এর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। 
শনিবার (৬জুন) সকাল ৯টার দিকে বাদলীপুর বিলে জুয়েল হাওলাদার এর ৩২ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়ার চেস্টা করে মান্নান হাওলাদার। এসময় জুয়েল হাওলাদার জমি দখলে বাঁধা দিলে মান্নান হাওলাদারের ছেলে সুমন, নাঈম, কাইয়ুম, হান্নান হাওলাদারের ছেলে তামিম ও মৃত শাহজাহান হাওলাদারের ছেলে শাখাওয়াত হাওলাদার মিলে জুয়েল হাওলাদার কে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারপিটের শব্দ শুনে জুয়েল হাওলাদার কে উদ্ধার করতে আসা বিধবা মা ও দুই ভাইয়ের স্ত্রীকেও মারপিট করে আহত করে। পরে আত্মীয় স্বজনরা আহত জুয়েল হাওলাদার(৪৫), বিধবা মাতা শাহানুর বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী খাদিজা (৩০), নাহিদা বেগম (২৫)কে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
 
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ  আনোয়ারুল হক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়