ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নাজিরপুরে পুরাতন সেতুর লোহার মালামাল আত্মসাতের অভিযোগ


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৬-৭-২০২৪ রাত ১০:১

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘ ইউনিয়নে খালের উপর থাকা দুইটি পুরাতন সেতুর মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজিব সিকদার এর বিরুদ্ধে। 
দীর্ঘা ইউনিয়নের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী সড়কের চালিতাবড়ি খালের ওপর থাকা পুরণো সেতুর লোহার মালামাল রাজীব আত্মসাত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ওই লোহার সেতু দুইটির স্থলে দুইটি নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সেতুর মালামাল আত্মাতের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে স্থানীয় রাসেল বেপারী নাজিরপুর উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন হাতে পান নাই বলে জানান নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া। তবে সেতুর মালামাল আত্মসাতের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য রাজীব জানান, প্রতিপক্ষের লোকজন হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে। 
স্থানীয় রঞ্জু সিকদার জানান, চালিতাবাড়ী খালের উপর দুইটি লোহার সেতু ভেঙে যাওয়ায় সেখানে নতুন করে দুইটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তবে সেতু দুইটির মালামাল জনসাধারণের কোন কাজে ব্যবহার না করে সেগুলো অবৈধভাবে তুলে নিয়ে আত্মসাৎ করেছে ইউপি সদস্য রাজীব। সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য গত মাসের মাঝামাঝি সময় রাজীব পুরণো সেতুর মালামাল আত্মসাৎ করেছে বলে অভিযোগ তার। 
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয়রা জানান, তারা রাজীবকে সেতুর মালামাল নিতে বাধা দিলেও, তিনি কারও কোন কথায় কর্ণপাত করেন নাই। 
ঘটনার বিষয়ে দীর্ঘ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী জানান, তিনি স্থানীয়দের কাছ থেকে পুরণো লোহার সেতুর মালামাল আত্মসাতের খবর শুনেছেন। তবে এ সেতুর কোন মালামাল ইউনিয়ন পরিষদে জমা হয় নাই বলে জানান তিনি। 
নিয়ম অনুসারে কোন ইউনিয়নে কোন সেতু ভেঙে গেলে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানাতে হয়। পরবর্তীতে সেগুলো মিটিং-এ রেজুলেশনের মাধ্যমে টেন্ডার দিয়ে বিক্রি করতে হয় কিংবা ওই ইউনিয়নের অন্য কাজে ব্যবহার করা যায়। 
তবে অভিযোগের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ