ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে চৌগাছার শতাধিক কৃষক পেলন কৃষি উপকরণ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৬-৭-২০২৪ রাত ১০:৪৯
যশোরের চৌগাছায় ২০২৪-২০২৫ মৌসুমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগীতায় শনিবার দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এ সব উপকরণ বিতরণ করা হয়। 
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা প্রশিক্ষন কর্মকর্তা আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মোঃ ফকরে আলম ইবনে তাবিব। অন্যানের মধ্যে আলোচনা করেন সিডিবি যশোর অঞ্চলের উপ-পরিচালক ড. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, কবির হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের ডায়নামিক প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলম।
এ সময় স্থানীয় শতাধিক কৃষক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রনোদনার আওতার একজন কৃষক ৮শ গ্রাম তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও পটাশ সারসহ কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ পেয়েছেন।
কৃষক জামিরুল ইসলাম আব্দুর রহিম, নিয়ামত আলী বলেন, কৃষি উপকরণ পেয়ে আমর বেজায় খুশি। তুলা উন্নয়ন বোর্ডের একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এই সব উপকরণ আগামীতে এই অঞ্চলে তুলা চাষে যথেষ্ঠ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা