ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পাটগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ১২:৫৫
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার এক হাজার ৭০০ প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে।
শনিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় এসব সার ও বীজ দেওয়া হয়। 
আয়োজিত বিতরণ অনুষ্ঠান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামের সভাপতিত্বে  স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, রেজওয়ানা পারভীন সুমি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন। 
২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ (২০২৪-২৫) মৌসুমে রোপা আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে রোপা আমন উফশী জাতের ধান বীজ ৫ কেজি, ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ