ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ঝুকিপূর্ণ বাশেঁর সাঁকোর ওপর সন্তান প্রসব


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ১২:৫৮

ঝুকিপূর্ণ ভাঙ্গা বাশেঁর সাকোঁর ওপর সন্তান প্রসব করলেন এক নারী। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালমারী বেড়িবাঁধের খাটিয়ামারী-রৌমারী সড়কের সবুজপাড়া-সুতিরপার মাঝামাঝি গ্রামের খালের উপর বাঁশের সাকোঁয় এঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুতিরপাড় গ্রামের আহম্মদ আলীর মেয়ে বিলকিস বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে ভ্যানযোগে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। সুতিরপার বাশেঁর সাকোঁটি ভাঙা ও ঝুকিপূর্ণ হওয়ায় ভ্যান থেকে ওই প্রসূতি নারীকে নেমে নিয়ে স্বজনরা তাকে কাধে করে পায়ে হেটে সাঁকোটি পার হওয়ার চেষ্টা করেন। কিন্ত সাকোঁর মাঝখানে বড় একটি ভাঙ্গা থাকায় পার হতে পারেনি। সেখানে দীর্ঘ আধাঘন্টা অপেক্ষার পর ওই নারীর প্রচন্ড প্রসব বেদনা উঠলে বাশেঁর সাকোঁর ওপরেই সে শুয়ে পড়েন এবং ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেন। বিলকিস উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের সাইজুদ্দিনের স্ত্রী বলে জানা যায়। 
প্রসূতি নারীর ভাবি আমিনা বেগম বলেন, বাড়িতে প্রসব ব্যাথা উঠলে তাঁকে ভ্যান যোগে রৌমারী হাসপাতালে নেওয়ার সময় সুতিরপার বাঁশের সাঁকোটি ভাঙ্গা থাকায় ভ্যানটি থেকে বিলকিসকে নামানো হয়। বাঁশের সাঁকোটি ভাঙ্গা থাকায় পার হতে না পারায় সেখানেই সে কন্যা সন্তান জন্ম দেয়। 
উল্লেখ্য, ২০১৪ সালে বন্যায় পাকা রাস্তাটি ভেঙ্গে যায়। পরে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের স্থায়ী ব্রীজ নির্মাণের জন্য দাবি করেন। কিন্তু সে স্থানে আজও কোন স্থায়ী ব্রীজ নির্মাণ করা হয়নি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত