তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীর তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি।
শিক্ষকদের সাথে শিক্ষকদের দ্বন্দ্ব ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে বিঘ্ন ঘটছে। এসব কারণে স্কুলটির ফলাফলেও প্রভাব পড়ছে।
তাই সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বাতিল করে পুনরায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়ার জোর দাবী জানান তারা। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় এলাকায় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।
আজ রোববার দুপুরে রিপোর্টার্স ফোরামের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি মো. সাহের মোল্লা ও আরজ আলী বলেন, গত ৯ জুন তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারন অভিভাবক ক্যাটাগরিতে ৪ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরিতে ১ জন, সাধারন শিক্ষক ক্যাটাগরিতে ২ জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক ক্যাটাগরিতে ১ জনসহ মোট ৮ জন নির্বাচিত হন।
কিন্তু গত ১৩ জুন অভিভাবক ক্যাটাগরিতে নির্বাচিত মো. সাহের মোল্যা, আরজ আলী ও সাধারন শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত মো. ফুরকান শরীফকে না জানিয়ে প্রিজাইডিং অফিসার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন বিশ্বাস গোপনে কাজী জহির আহম্মেদ নামে এক ব্যক্তিকে সভাপতি বানিয়ে কমিটি বোর্ডে প্রেরণ করেন।
গত ২৫ জুন প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ধারা ১৩ এর উপধারা ৩ এ বলা আছে ম্যানেজিং কমিটি নির্বাচনের সভায় নির্বাচিত সদস্যগণের দুই তৃতীয়াংশের উপস্থিতি প্রয়োজন হবে। অথচ উক্ত সভায় ৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
প্রিজাইডিং অফিসার ৫ জন প্রতিনিধির উপস্থিতিতে কাজী জহির আহম্মেদকে সভাপতি বানিয়েছেন যা সম্পূর্ণ আইনের পরিপন্থি।
তারা আরো বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন বিশ্বাস ভোটার তালিকা প্রস্তুতকালে ব্যাপক অনিয়ম করেছেন। এ ব্যাপারে ভূক্তভোগীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা-এর চেয়ারম্যান, বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার কাশিয়ানীকে লিখিতভাবে অবগত করেছেন। এছাড়া উক্ত বিষয় নিয়ে গত ১৮ জুন সাহের মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী আদালতে মামলা দায়ের করা হয়। যার নং ১৬৫/২৪।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন