জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের চার মহানগরে কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের চার মহানগরে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণে সংগঠনের সাবেক সদস্যসচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (৭ জুলাই রোববার) এ কমিটি গঠনের কথা জানানো হয়।
অন্যদিকে চট্টগ্রাম মহানগরে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে ১৩ জুন ঈদুল আজহার তিনদিন আগেই ভেঙে দেওয়া হয় বিএনপির চার মহানগর কমিটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি ভেঙে দেওয়া হয়। বিএনপি নেতারা জানান, বিগত দিনে আন্দোলন কর্মসূচিসহ নানা কারণে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই।
২০২১ সালের ২ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্যসচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।
অন্যদিকে ২০২১ সালের ৩ নভেম্বর মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক এবং আলী হায়দার বাবুলকে সদস্যসচিব করে বরিশাল মহানগর বিএনপি এবং ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদাৎ হোসেনকে আহ্বায়ক এবং আবুল হাশেম বকরকে সদস্যসচিব করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied