ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ শ্রীশ্রী জগন্নাথ দেবালয় আখড়া বাড়িতে বর্নাঢ্য রথযাত্রা উদযাপন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ৩:২৬

"রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম,ভক্তরা লুটায়ে পথে করিছে প্রনাম,রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, তাহা শুনে মিটিমিটি হাসে অন্তর্যামী। আজ ছিলো সনাতনী সম্প্রদায়ের সেই অন্যতম ধর্মীয় উৎসব  ঐতিহ্যবাহী রথযাত্রা। এ উপলক্ষে সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ শ্রীশ্রী জগন্নাথ দেবালয় আখড়া বাড়ি পরিচালনা কমিটি কর্তৃক বর্নাঢ্য পরিসরে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচী।সকালে বাল্যভোগ ,এরপর ভজন কীর্তন, ভোগ আরতি,দুপুরে হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরন এবং বর্নাঢ্য সাঁজে বিশাল রথে জগন্নাথ,বলদেব, সু-ভদ্রাকে  চড়িয়ে ব্যাপক এলাকা জুড়ে রথটানা।রথ টানায় অংশ গ্রহন করেন নারী, পুরুষ, শিশু কিশোর সহ হাজারো ভক্ত মন্ডলী।

উত্ত রথযাত্রার অনুষ্ঠানে  আগত সকল ভক্ত অত্যান্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক আনন্দঘন পরিবেশে রথযাত্রার সকল কর্মসূচী উপভোগ করেন এবং রথ টানা শেষে প্রসাদ গ্রহন করে জগন্নাথ দেব সবার জন্য মঙ্গল বয়ে আনবে সে প্রত্যাশা নিয়ে বাড়ি ফেরেন।

উক্ত রথযাত্রায় মন্দির কমিটির সভাপতি মাষ্টার লোকেশ্বর পাল জানান এই মন্দিরে যুগ যুগ ধরে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে,বৈরি আবহাওয়ার কারনে আমি চট্টগ্রামে আটকে যাওয়ায় উপস্থিত থাকতে পারিনি, তারপরও মন্দির কমিটির সাধারন সম্পাদক মুকুল মজুমদার সহ সংশ্লিষ্ট যারা অক্লান্ত পরিশ্রম করে এই রথযাত্রাকে সফল করেছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।

রথযাত্রার সময় মন্দির কমিটির সাধারন সম্পাদক মুকুল মজুমদার,কোষাথ্যক্ষ শিমুল চন্দ্র দে সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও যুব কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের সন্মানীত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার হরিলাল মজুমদার,  মরন চন্দ্র দে, কানু সুত্রধর, মঙ্গল সুত্রধর,দিলিপ কুমার মালাকার,রাখাল মালাকার, কার্তিক চক্রবর্তী,দুলাল সেরাং,হরিধন জলদাস, জ্যোতিষ জলদাস, দুঃখ হরন জলদাস,রনজিত মালাকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

রথযাত্রার এই বর্নাঢ্য আয়োজনের  বিষয়ে উক্ত মন্দির কমিটির সাধারন সম্পাদক মুকুল মজুমদার বলেন  প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। ৯ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা হবে আগামী ১৬ জুলাই। এই দিনে ভগবান, অসুস্থ, বৃদ্ধ, প্রতিবন্ধী যারা মন্দিরে ভগবানকে দর্শন করতে যেতে পারেননা, তাদের নিজ থেকে দেখা দিতে ভগবান রাস্তায় নেমে পড়েন।তখন সবাই তাকে দর্শন করতে সুবিধা হয়। আর যারা ভগবানের রথের রশি টানেন তাদের পূন্য লাভ হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ