ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পলিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ৩:৫৫
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাউফলে  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা পালন করা হয়েছে। 
দিবসটি উপলক্ষে বাউফলের কালাইয়া মদন মোহন আখড়া জিউর বাড়ি মন্দির, বাউফল মদন মোহন আক্রা (লিচু তলা) এবং বাউফল ইসকন মন্দিরে ভোর কীর্তন, বাল্য সেবা, গুরু পূজা, গীতা পাঠের আয়োজনসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 
বেলা ১১ টায় কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির কমিটির সভাপতি ও বাউফল পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পালের নেতৃত্বে  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দেবনাথ,  উপদেষ্টা পরিষদের সদস্য দুলাল কর্মকার, নিত্য গোপাল দাস, যুব পরিষদের কৃষ্ণ কান্ত কর্মকার, কমল কর্মকার, বাবুল দেবনাথ, গৌরাঙ্গ মালাকর, পলাশ কর্মকার, রমেশ সাহা এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় সহাস্রাধিক ভক্ত অংশ নেয়। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। 
কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের পুরেহিত কার্তিক চক্রবর্তী জানান,  ১৬ জুলাই উল্টো রথ উদযাপন করা হবে। উল্টো রথ পর্যন্ত জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মাতাজির জন্য বিশেষ পূজা এবং প্রসাদের আয়োজন করা হবে। 
এ নিউজ লেখা পর্যন্ত বাউফল মদন মোহন আখড়া (লিচু তলা) মন্দির থেকে বিকেল সারে ৫ টায় এবং বাউফল ইসকন মন্দির থেকে বিকেল সারে ৪ টায় শোভাযাত্রা বের করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু

নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর

হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ

‎কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা

নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত

সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত