ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে নিম্মাঞ্চল প্লাবিত : রাস্তা ভাঙ্গায় দুর্ভোগ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ৪:২৯

কয়েকদিনের টানা বর্ষনের ফলে ঠাকুরগাঁওয়ের নিম্মাঞ্চল প্লাবিত হয়। এতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে সেখানকার বাসিন্দাদের ঘরে পানি প্রবেশ করেছে।শনিবার বিকেলে পৌর শহরের ডিসি বস্তি, এসিল্যান্ড পাড়াসহ আশ পাশের নিচু এলাকাগুলো ঘুরে এমনই চিত্র চোখে পরে।
সরেজমিনে দেখা যায় ডিসি বস্তির অনেকের বাড়িতে পানি ঢুকে পরেছে। আর কয়েক ঘন্টা বৃষ্টি হলে এসিল্যান্ড পাড়াসহ আরও বেশকিছু এলাকার বাড়ি গুলোতে পানি প্রবেশ করবে। এর মধ্যে বৃষ্টির পানিতে এসিল্যান্ড পাড়ার প্রবেশের রাস্তাটির একাংশ ভেঙ্গে পরেছে। ওই রাস্তা দিয়ে শুধু হেটে মানুষজন চলাচল করলেও রিক্সা-ভ্যান বা অন্যান্য কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ভোগান্তিতে এসিল্যান্ড পাড়ার মানুষজন।  
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষনের ফলে নদীর পানি বাড়তে শুরু করেছে। আর রাস্তার দক্ষিণ পাশের এলাকার সমস্ত পানি ওই রাস্তাটির নিচে স্থাপিত ২টি পাইপ দিয়ে টাঙ্গন নদীতে পরে থাকে। কিন্তু পানি বাড়ার কারনে রাস্তাটির একপাশে কিছুটা ভেঙ্গে গেছে। ধীরে ধীরে ভাঙ্গন বাড়তে থাকলে রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে বলে এলাকাবাসী দুশ্চিন্তায় পরেছেন।    
এসিল্যান্ড পাড়ার কয়েকজন বাসিন্দার সাথে কথা হলে তারা বলেন, শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে। শনিবারও বিকেল অবধি বৃষ্টির ফলে নদীর পানি বেড়েছে। পাশের একটি রাস্তা দিয়ে চলাচল করা গেলেও প্রধান এ রাস্তাটি সম্পুর্ন ভেঙ্গে গেলে এই গ্রামের মানুষদের চলাচলে ভোগান্তি বাড়বে।
বিষয়টি জানার পর ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও প্যানের মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্যানের মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাস্তাটির একাংশ ভেঙ্গে গেছে। এটি যেহেতু সিএমবির প্রজেক্ট। তাদের পক্ষ থেকে প্রকৌশলীগণ এসে ভাঙ্গনের বিষয়টি দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে তারা যদি পদক্ষেপ না গ্রহন করে তাহলে পৌরসভার পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার