ঠাকুরগাঁওয়ে রথযাত্রা উৎসব
ঠাকুরগাঁওয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, বাংলাদেশ ইসকনের সহ সভাপতি, রংপুর-রাজশাহী বিভাগীয় সম্পাদক ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে প্রমুখ।
এর আগে রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেনের সহধর্মিনী অঞ্জলি সেন। পরে সেখান থেকে হাজারো ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর টাঙ্গন ব্রিজের পশ্চিম তীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’