ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ৩:৫৪

সন্দ্বীপে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প এর আওতায় ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই সোমবার সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিগ্যান চাকমা।

সভা সঞ্চালনা করেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোঃ আব্দুল খালেক।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম,হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্লাব কো-অর্ডিনেটর, সাংবাদিক, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক ও ক্লাব  সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে সন্দ্বীপ পৌরসভা সহ উপজেলার প্রতিটি  ইউনিয়নে ১টি করে মোট ১৬ টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে বিনোদনের পাশাপাশি প্রতিনিয়ত  জেন্ডার সমতা  বিষয়ক নানা প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালে নানা সমস্যা ও এর সামধানে করনীয় বিষয়ক পরামর্শ দেওয়া ছাড়াও সংগীত ও আবৃত্তি  শিক্ষা এবং আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ