ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বরেন্দ্র ইডির দুর্নীতির বহুমাত্রিক অভিযোগের ব্যবস্থা না নিয়েই বদলির আদেশ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ৪:৩২

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশীদের  বহুমাত্রিক দুর্নীতির ব্যবস্থা না নিয়েই পূর্ণ দায়িত্ব না দিয়ে তাঁর মূল পদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে বদলি করা হয় এবং তার দায়িত্বে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম মুকুলকে বিএমডিএর ইডি হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আব্দুর রশীদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভারপ্রাপ্ত  নির্বাহী পরিচালকের  দায়িত্বে থাকাকালীন  বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সজন প্রীতির  মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতসহ অবৈধ  সম্পদ অর্জনের অভিযোগ ইতিপূর্বেই রাজশাহী দমন কমিশন জেলা কার্যালয়ে  অভিযোগ ছিল বলে জানা যায়।  এছাড়াও গভীর নলকূপের অপারেটর নিয়োগ, বদলি ও কর্মকর্তাদের পদোন্নতির বানিজ্যে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়  দুদুকের কাছে পাঠানো অভিযোগে।
এক তথ্য অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে ভারপ্রাপ্ত সাবেক ইডি আব্দুর রশীদের নানা রকমের দূর্নীতির কথা।  
উল্লেখ  ভূগর্ভস্থ সেচনালা নির্মাণের জন্য নিম্নমানের পাইপ কেনায় সরকারের ৬ কোটি ২৩ লাখ ২০ হাজার ৬৪৪ টাকা ক্ষতি হয়েছে। গোদাগাড়ী উপজেলার,সাহাব্দীপুরসহ  কয়েকটি এলাকায় গত বছরের জুলাই থেকে আগস্ট মাসে নিম্নমানের ইউপিভিসি পাইপ কয়েক মাসের মধ্যেই ফেটে যায়। অথচ প্রকল্পে যে ধরনের পাইপ বসানোর কথা ছিল সে ধরনের পাইপ ব্যবহার করা হয় নাই। পরে ফেটে যাওয়া এসব পাইপ তুলে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর কার্যালয়ের সামনে স্তূপ করে রাখা হয়। তদন্ত কমিটি এই অনিয়মের সত্যতাও পায়। কাজ না করে ২৫ লাখ ১৫ হাজার টাকা বিল দেওয়ার সত্যতা পাওয়া গেছে। গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ থাকা এই প্রকল্পের পিডি শহীদুর রহমানের কাছে পরে ব্যখ্যা তলব করা হয়।
সম্প্রতি ইডি আব্দুর রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন একজন ঠিকাদার। এ ছাড়া বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও আলাদা অভিযোগ দেওয়া হয়েছে। 
দুদকে দেওয়া অভিযোগমতে, বিএমডিএর চেয়ারম্যান ও ইডিকে আর্থিকভাবে খুশি করে যে যেভাবে পারছেন লুটপাট করছেন। প্রায় এক বছর আগে সাতজনকে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ৩০ জনকে সহকারী প্রকৌশলী থেকে চলতি দায়িত্বের নির্বাহী প্রকৌশলী করা হয়েছে। ৬০ জন উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য ছোট পদগুলোর কর্মচারীদেরও পদোন্নতি দেওয়া হয়েছে। 

অভিযোগে বলা হয়, প্রকৌশলীর পদোন্নতির ক্ষেত্রে দেড় থেকে ৩ লাখ টাকা পর্যন্ত এবং কর্মচারীদের পদোন্নতির জন্য ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। এভাবে প্রায় ৩ কোটি টাকা তোলা হয়েছে।

জানা যায় ০১/০১/২০২০ইং সালে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীতে ইডি আব্দুর রশীদের নামে দুদকে একটি মামলাও হয়েছিল। যার স্মারক নাম্বার  ০০.০১.৮১০০.৭২২.০১.০২৯.১৯.০৩। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল