মানিকগঞ্জে গরুসহ ৩ চোর গ্রেফতার,পিকআপ জব্দ
মানিকগঞ্জের সাটুরিয়ায় গরুচুরির ঘটনায় ৩ গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ এ ঘটনায় পিকআপ ভ্যানসহ দুটি গরু উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মাহবুব আলম।
গ্রেফতারকৃতরা হলো,পাবনা জেলার বেড়া উপজেলার মো: মিকাইলের ছেলে মো:এজাজ আহম্মেদ (২৩) ও মো: সিদ্দিক বেপারীর ছেলে মো: জহিরুল ইসলাম (২৬) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো: সবুজ ফকির(৫০)।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সম্প্রতি উপজেলায় গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চোরদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরে ঢাকার সাভার এলাকা থেকে ৩ চোরকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করেছে। আসামীদের নিকট হতে ২টি গরু উদ্ধারসহ ১টি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন