ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সদর উপজেলার রাজাগাঁওয়ের দানুভিটা পাড়ায় পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সোমবার বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। সে দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জু কুমার বর্মন জানান, দুপুরে এলাকার ককেজন শিশু বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খেলা করছিল। এসময় শিশু আলিফের পায়ের জুতা পাশর্^বর্তী পুকুরের পানিতে পড়ে যায় এবং সেই জুতা তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুরা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তারা শিশুটিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পানি থেকে তুলে স্থানীয় বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর সংবাদটি রুহিয়া থানার ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এব্যাপারে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’