অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা
যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
এসময় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে- নওয়াপাড়া শহর যানজটমুক্ত রাখতে মহাসড়কে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত লোড-আনলোড কাজ বন্ধ রাখা, বালু-কয়লা ও মাটি বহন করার সময় তা ঢেকে বহন করা, সড়ক পথে চাঁদাবাজি বন্ধ করা, নিত্যপণ্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, মাদকপ্রবন এলাকায় অভিযান ও চিহ্নিত মাদক কারবারিদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ, হাইওয়ে থানার ওসি, সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে উল্লেখিত নেতৃবৃন্দের উপস্থিতিতে একই মিলনায়তনে ভৈরব নদ রক্ষায় করণীয়, বালু ও কয়লা ব্যবস্থাপনার বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার