জগন্নাথপুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার গাফলাতি পুলিশ সুপার বরাবরে অভিযোগ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার গাফলাতির কারনে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ৪ জুন ২০২৪ইং তারিখে একটি মামলা রুজু হয় যার জগন্নাথপুর থানার মামলা নং-০৩,তারিখ-০৪/০৬/২০২৪ইং( জি,আর ৭৮/২০২৪ ইং)। জানা যায় উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের মোঃ আব্দুস শহীদের বসতঘরে তাকে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে রান্নাঘরের পেছনে দরজার টিন কেটে ঘরে প্রবেশ করে মোঃ আব্দুস শহীদকে ঘুমন্ত অবস্থায় প্রাণে হত্যার উদ্দেশ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে একই গ্রামের জাবেদ মিয়া ও তার সঙ্গীরা। এসময় আঃ শহীদকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে এবং তার দুটি দাত ভেঙ্গে ও রড দিয়ে আঘাত করে ১টি পা বেঙ্গে দেয় জাবেদ গংরা। এ ঘটনায় ন্যায় বিচার পেতে জগন্নাথপুর থানায় আহত আঃ শহিদের ছেলে মো: রুবেল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দয়ের করেন । মামলা দয়েরের পর ১নং আসামী আদালত থেকে জামিন প্রাপ্ত হন এবং আসামীর সাথে অন্যান্য আরও ৩/৪জন অজ্ঞাত নামা জড়িত ছিল বলে জানান বাদীর পরিবার। আদালত থেকে জামিন নিয়ে পুণরায় বাদীকে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ তাদের। এসব কারনে মামলার তদন্তকারী কর্মকর্তাকে বার বার অবগত করা হলে ও কার্যকরী কোন ব্যবস্থা না নেওয়ায় গত ৩০জুন ২০২৪ইং তারিখে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে ঐ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে ন্যায় বিচার পেতে অন্য তদন্তকারী কর্মকর্তা দিয়ে মামলাটি সুষ্টু ভাবে তদন্ত করার দাবী জানিয়ে পুলিশ সুপার বরাবরে আবেদন করেন আহত ব্যক্তির পরিবার। পুলিশ সুপার মামলা সুষ্ঠু তদন্ত করতে এবং অজ্ঞাত নামা জড়িত আসামীদের চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটি প্রত্যাশা করেন বাদী ও তার পরিবারের স্বজনরা।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন