ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ৩:৫১

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।বুধবার নিশ্চিন্তপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। সে গত সোমবার  দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী রায়হান ইসলাম (১৬) স্থানীয় মুজিবনগর গ্রামের শহিদের ছেলে। সে স্কলার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
রায়হানের বোন রুমি আক্তার বলেন, ওই দিন আমরা মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে মহাজনের কাজে আছে। আমার ভাই যে নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। পরদিন সোমবার সকালে জানতে পারি আমার ভাই তার পাঁচজন বন্ধুর সঙ্গে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। আজ আমার ভাইয়ের মরদেহ পেলাম।
প্রত্যক্ষদর্শী কিশোর সিফাত বলেন, ওই দিন নদীতে ওরা ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বাভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনিনা। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছিলাম মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নিলে অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার