উখিয়ার ৩ মাদক সম্রাট টেকনাফে আটক
কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের খেতাবি এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ উখিয়ার তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। রোববার (২২ আগস্ট) ভোর ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খেতাবিল এলাকার বায়তুল -কচুবনিয়া সড়কের ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার জাফর আলমের ছেলে ইসমাইল (৩৭), একই ইউনিয়নের হাজীরপাড়ার আব্দুল মালেকের ছেলে ইব্রাহিম (২০) এবং ডেইলপাড়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে মো. আইয়ুব (৩১)।
কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি চৌকস দল টেকনাফের খেতাবিল এলাকার কচুবনিয়া সড়কের ওপর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান