ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শিবগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু, আক্রান্ত ৩


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২৪ বিকাল ৫:১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক স্থানে শিশুসহ তিনজন আক্রান্ত হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের সায়েম আলীর স্ত্রী জেসমিন বেগম (২৮)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নিজ বাড়িতে সাংসারিক কাজ করার সময় ইঁদুরের গর্তে পা পড়লে গর্তে থাকা একটি সাপ তাকে দংশন করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বেলা ১১টার দিকে মারা যান তিনি। তিনি আরও জানান, সকাল ৯টার দিকে নিশিপাড়া মাঠে ঘাস কাটতে যায় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (১১)। এ সময় সাপের দংশনে আক্রান্ত হয় সে। এছাড়া বোগলাউড়ি বহিরাপাড়া মাঠে নিজ জমিতে সেচ দিতে গিয়ে সাপের দংশনে আক্রান্ত হন একই গ্রামের রুস্তম আলীর ছেলে এসলাম আলী (৫০)। এদিকে বোগলাউড়ি মাঠে জমিতে সেচ দিতে যান একই গ্রামের ভাদু আলীর ছেলে আনারুল ইসলাম (৪০)। এ সময় তিনি সাপের দংশনে আক্রান্ত হন। তবে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় কবিরাজের নিকট প্রাথমিক চিকিৎসা নেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা