ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২৪ বিকাল ৫:২২
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভারত আমাদের  পরীক্ষিত বন্ধু,অকৃত্রিম বন্ধু।স্বাধীনতা বিরোধী  অপশক্তি অপপ্রচারের মাধ্যমে  বন্ধুত্বের এই সম্পর্কে ফাটল ধরাতে চায়। 
১০ জুলাই ( বুধবার)  সকালে জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খা্ঁ হলে তারা  নিউজ বাংলাদেশ ব্যুরো আয়োজিত "" মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় 
 প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এক কোটিরও বেশি  মানুষকে আশ্রয় দিয়েছে। খাদ্য দিয়েছে, সাহস দিয়েছে, বেঁচে থাকার স্বপ্ন জাগিয়েছে। তাদের সহযোগিতায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। বন্ধুত্বের এই সহযোগিতার হাত অক্ষুন্ন রেখে  ভারত  এখনো আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। বন্ধুত্বের এই অকৃত্রিম সম্পর্ক কেহ নষ্ট করতে পারবে না।
 
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতি মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন ভারত বিরোধিতার নামে যারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেন তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। 
 ভারতের তারা নিউজ ও তারা টিভির মুখ্য সম্পাদক দীপঙ্কর নাগের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সভাপতি স্বপন চৌধুরী মুক্তিযোদ্ধা সন্তান  সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান  মোঃ সোলায়মান মিয়া,মহাসচিব শফিকুল ইসলাম বাবু, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  এম এ  সালাম শান্ত বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা  করেন তারা নিউজের বাংলাদেশ ব্যুরোর প্রিন্সিপাল করেসপন্ডেন্ট শামসুদোহা প্রিন্স।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত