ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

যা কিছু আছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিতে হবেঃ তৌহিদুজ্জামান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-৭-২০২৪ বিকাল ৫:২৭
যশোরের চৌগাছা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেন, স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
তিনি বলেন স্বাস্থ্য সেবার উন্নতিকল্পে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ষাট হাজার নার্স নিয়োগ দিয়েছেন। চিকিৎসক নিয়োগ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন আমাদের চিকিৎসা সেবা দিতে যা কিছু আছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে হবে।  
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, অধ্যক্ষ আবু জাফর প্রমূখ। সভা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ জুলকার ইসলাম।
সভায় এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া পারভীন, উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার ডাঃ মিথুনুর রহমান, ডাঃ রবিউল ইসলাম প্রমূখ।
সভা শেষে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান দুপুরে দক্ষিণ কয়ার পাড়া গ্রামে রতœগর্ভা মা হামিদা আহমদ কমিউনিটি ক্লিনিক এবং রস্তমপুর গ্রামের মনোয়ারা খাতুন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এছাড়া বিকালে ফুলসারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। একই সাথে সলুয়া বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা