পকেটমার সন্দেহে মাথা ন্যাড়া করে দেওয়ার সাথে জড়িত ত্রিনাথ শীলকে আটক করেছে পুলিশ
মাগুরার মহম্মদপুরে পকেটমার সন্দেহে জয়নাল শেখ (৫০) নামে এক বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়াসহ গোঁফ কেটে দেওয়া হয়েছে।গত মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফলোশিয়া গ্রামের প্রয়াত হিরু মিয়ার ছেলে আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার অভিযোগে জয়নাল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা ধরে রাখেন। পরে স্থানীয় কয়েকজন প্রকাশ্যে তার মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে প্রচার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলে মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীল(৪৫)কে গতকাল রাতেই মহম্মদপুর থানা পুলিশ আটক করে।
ত্রিনাথ শীল দীঘা উত্তরপাড়ার মৃত সুধীর কুমার শীলের ছেলে এবং দীঘা উত্তরপাড়ার শিশীর রায়ের জামাই।উল্লেখ্য ত্রিনাথ শীল পূর্বে মহম্মদপুর থানার একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, মাথা ন্যাড়াসহ চুল, গোঁফ কাটার সঙ্গে জরিত ত্রিনাথ শীলকে আটক করে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পকেটমার সন্দেহে জয়নাল শেখ কে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত