তরি ডেভলপারের পাইলিং কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক নিহত, আহত ৩
দক্ষিণখান থানার কাউলার এলাকায় তরি ডেভলপারের পাইলিং কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম নামের এক শ্রমিক নিহত ও তিন জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ই জুলাই ) বিকাল সারে তিনটায় পাইলিং রডের খাচা ভেঙে পাশের সেমি পাকা বাড়ির উপড়ে পড়ে।
সরজমিনে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, ঘটনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক নিহত ও তিন জন আহত হওয়া সহ পুরো বাড়িটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
তারা বলেন, কাশেম হোটেল ( পুরাতন), আলাউদ্দিনের রিক্সা গ্যারেজ সহ বেশ কয়েকটি ব্যাচেলর হোস্টেল ছিল এই জায়গাতে। যেখানে তরি বিল্ডার্স নামে এক ডেভলপার কোম্পানির বহুতল ভবন নির্মাণ করতে যাচ্ছে। আর এই ভবনের পাইলিং এর কাজে লোহার খাচা নামানোর কাজ করছিলেন সিরাজুল ইসলাম । এসময় একটি লোহার খাচা তুলতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল। বাকি তিন জন সহযোগী গুরুতর আহত হন। চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল কে মৃত ঘোষণা করেন এবং বাকিদের অবস্থাও গুরুতর। দুর্ঘটনায় নিহত সিরাজুল ইসলামের বাড়ি জামালপুর এলাকায়।
তরি ডেভলপার কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করতে তার ঠিকানায় গেলে মালিককে পাওয়া যায় নি।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার বলেন, সিরাজুল নামের একজন পাইলিং মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এখনো মামলা নেওয়া হয় নি, প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied