ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জাল প্রত্যয়নে নিয়োগপ্রাপ্ত প্রভাষকের বিরুদ্ধে মামলার নির্দেশ এনটিআরসিএ'র


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৭-২০২৪ দুপুর ১২:৪৯

গাইবান্ধার কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ে ভূয়া প্রত্যয়নপত্র দিয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে বেসরকারী শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থানায় মামলার আদেশ দিলেও কোন ব্যবস্থা নেননি কলেজের অধ্যক্ষ।  

গত ২১ মে এনটিআরসিএ'র সহকারী পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়- কলেজের ব্যবস্থাপনা বিভাগের  প্রভাষক রেহেনা ইয়াসমীনের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্রটি যাচাইকালে ভূয়া ও জ্বাল বলে প্রমাণিত হয়। জাল ও ভূয়া প্রত্যয়নপত্র দিয়ে কলেজে প্রভাষক পদে চাকরী নেয়ায় রেহেনা ইয়াসমীন নামে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে এনটিআরসিএ'কে অবহিত করার জন্য কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেয় বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত ওই পত্রের অনুলিপি দেয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওও ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে।

কিন্তু প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এনটিআরসিএ'র নির্দেশ অনুযায়ী কলেজের অধ্যক্ষ থানায় কোন মামলা দায়ের করেননি। অভিযুক্ত শিক্ষক নিয়মিত কলেজে দায়িত্ব পালন করছেন। 

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন বলেন, তিনি বিষয়টি এনটিআরসিএ'র ওয়েবসাইটের মাধ্যমে জেনেছেন। কিন্তু কোন পত্র হাতে পাননি। এ ব্যাপারে গভর্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। রোকন বলেন, অভিযুক্ত শিক্ষক কলেজে যাতায়াত করছেন, তবে তার জন্য আলাদা হাজিরা খাতা আছে। 

প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন অধ্যক্ষ পত্র পেয়েছেন বিষয়টি আমাকে গতকাল জানানো হয়েছে। আগামী শনিবার গভর্নিং বডির আলোচনা শেষে ব্যবস্থা নেয়া হবে। 


রেহেনা ইয়াসমীন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে ২০১২ সালে কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ো যোগদান করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত