ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকসাচালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকসাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) রাতে উপজেলার আড়াইসিধা মাধুরপাড়া এলাকার বিল্লাল মিয়ার রিকসা গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহজালাল উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া এলাকার মৃত মুলফত আলী মিয়ার ছেলে। রোববার (২২ আগস্ট) সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্র জানায়, প্রতিদিন সকালে গ্যারেজ থেকে অটোরিকসা নিয়ে বের হয়ে সারাদিন চালিয়ে রাতে রিকসা গ্যারেজে চার্জ দিয়ে বাড়িতে যান শাহজালাল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও গ্যারেজে তার চালিত অটোরিকসাটি চার্জে দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিল্লাল মিয়ার পরিবারের লোকজন দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজালালের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে৷ এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন