ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএমএসএফ সহ-সভাপতি রিমনসহ ১১ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২৫ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ


আনিছ মাহমুদ লিমন photo আনিছ মাহমুদ লিমন
প্রকাশিত: ২২-৮-২০২১ বিকাল ৭:৭

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের হুইপ সামশুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করা হয়েছে। রোববার (২২ ‍আগস্ট) বিকেলে বিএমএসএফের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সংগঠনের ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ শাখা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এ কর্মসূচি ঘোষণা করেন। 

এ সময় ‍উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন লন্ডনী, ঢাকা জেলা দক্ষিণ সভাপতি নাসির উদ্দিন পল্লব, সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, সারা আনসারী, সাঈদা সুলতানা, আনোয়ার হোসেন, ঢাকা উত্তরের সহ-সভাপতি উজ্জ্বল ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক আনিস লিমন ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মো. মুজাহিদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট (বুধবার) পটিয়া যুগ্ম-জেলা জজ আদালতে দায়েরকৃত এ মামলায় বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এসএম রানা, মোহাম্মদ সেলিম এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে ‍আসামি করা হয়।

আগামী ২৫ আগস্ট বুধবার বেলা ১১টায় ঢাকাসহ সারাদেশে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে বিএমএসএফের সকল শাখা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক