ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে কোটা আন্দোলনের ঘটনায় আটক তিনজন সহ ৫০


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৫-৭-২০২৪ বিকাল ৫:১৫
পঞ্চগড়ে কোটা আন্দোলনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ, এ নিয়ে আটকের সংখ্যা ৫০ বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানা। বুধবার (২৪ জুলাই)রাতে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন,জাহিদুল ইসলাম রাসেল তিনি জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি,তেঁতুলিয়া এলাকার হাবিবুর রহমান,কালিয়াগঞ্জ এলাকার কমিরুল ইসলাম।পরে তাদেরকে আদালতে প্রেরন করে।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান,ঘটনার পর থেকে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
 
জানা যায়,গত শুক্রবার বিকালে পুলিশের কাজে বাঁধা ও ভাঙ্গচুর,দাঙ্গা সৃষ্টির ঘটনায়।পুলিশ বাদী হয়ে শনিবার দুইটি মামলা দায়ের করে।একটিতে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর নেতৃত্বে বিএনপির ৭০০-৮০০ জন,সাধারন শিক্ষার্থীদের পিছনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে,আরেকটিতে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপানের নেতৃত্বে ৫০০-৬০০ জন জেলা পরিষদ,দোকানপাট, যানবাহন ভাঙ্গচুরের চেষ্টা,এশিয়া ব্যাংক,সোনালী ব্যাংকের মুল ফটক ভাঙ্গচুরের চেষ্টা,সিসি টিভি ভাঙ্গচুর করে ক্ষতি সাধন করে।
 
নতুন করে মঙ্গলবার (২৩ জুলাই)সদর উপজেলার সরকার পাড়া এলাকার আল আমিন বাদী হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করে।
মামলার এজাহারে বলা হয়েছে,তিনি কাউন্সিলর হাসনাত মো: হামিদুর রহমানের গাড়ী চালক, তার গাড়ী নিয়ে ঘটনার দিন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে জেলা প্রশাসক গোল্ডকাপ টুনামেন্ট অনুষ্ঠান থেকে দলীয় কার্যালয়ে ফিরার পথে ন্যাশনাল ব্যাংকের সামনে রোকনুজ্জামান জাপানের নেতৃত্বে ১৫০-২০০ জন পথরোধ করে,সংসদ সদস্যকে অশালীন ভাষায় গালি,প্রাণনাশের হুমকী দেয়।পরে স্লোগান দিয়ে গাড়ীর গ্লাস ভাঙ্গচুরে ক্ষতি সাধন করে।
 
বৃহস্পতিবার দিনব্যাপী এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সেনা বাহীনির চেকপোস্ট। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ পাহারা এবং বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে