আদিবাসীদের অধিকার নিয়ে কর্মশালা
নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার বিষয়ক এক কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে কানাডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার উন্নয়নে আদিবাসী সংগঠনের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায় উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনছারী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এডভোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর আদিবাসী ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেস গৌড়, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার প্রমুখ। এছাড়া উক্ত কর্মশালায় দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের আদিবাসী নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় আদিবাসী নেতারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাহাড়ী আদিবাসীদের ভুমিকাও কম ছিলনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। আমরা আমাদের অধিকার চাই। আমদের জন্ম থেকে শিক্ষা ও কর্মজীবনে প্রতিনিয়তই ব্যপক প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হতে হয়, যা মানুষ হিসেবে চরম বেদনাদায়ক। আমরা আমাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বঞ্চিত রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের অধিকার নিশ্চিত করুন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন