ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আহত সাংবাদিকের মামলা নিচ্ছেনা পুলিশ


 আসাদুজ্জামান রনজু photo আসাদুজ্জামান রনজু
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ১:২৮

কোটা সংস্কার আন্দোলনে দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত গণমাধ্যমকর্মীর মামলা নিচ্ছে না পুলিশ। থানায় এজাহার দিলেও তা মামলা হিসেবে গ্রহণ করতে গড়িমসি করছে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী। গেলো ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় রাজধানীর উত্তর বাড্ডায় দায়িত্বপালনকালে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে দুষ্কৃতিকারীরা এসএটিভির স্টাফ রিপোর্টার কাওছার হামিদ সোহান খান ও ভিডিওগ্রাফার মোহাম্মদ হারুনের ওপর  এলোপাতাড়ি হামলা চালায়। এতে উভয়ের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের পাশাপাশি  সোহান খানের বাম হাত ভেঙ্গে যায়। তাৎক্ষনিক বাড্ডায় এএমজেড হাসপাতালে ভর্তি করা হয় সোহান খানকে। হাসপাতালটির সামনের সড়কে আন্দোলনকারীদের সরব উপস্থিতি থাকায় ২ দিন চিকিৎসার পর ভয়ে হাসপাতাল ত্যাগ করে বাসায় ফিরে যান সোহান খান।
এঘটনায় গেলো ২২ জুলাই বাড্ডা থানায় একটি এজাহার দিলে, পুলিশ তা জমা রেখে দিয়ে পরের দিন যোগাযোগ করতে বলে সোহানকে। গেলো ৪ দিন অতিবাহিত হলেও বাড্ডা থানা কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে থানায় সার্বক্ষণিক দায়িত্বে থাকা একাধিক অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও গেলো ৪দিনে তারা মামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজীকে দফায় দফায় ফোন করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার শামিম আহাম্মেদ রিফাতের সাথে মোবাইলে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি'র) তত্ত্বাবধানে একটি কমিটি করা হয়েছে।  অভিযোগ যাচাই-বাছাই করে মামলা নেয়া হচ্ছে।  যাকে কোনো ভূয়া মামলা রুজু না হয়। নিরাপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে ডিএমপি। তারপর মামলাটি নেয়া হবে বলেও জানান ডিএমপির গুলশান বিভাগের ডিসি। 
ডিএমপির যাচাই বাছাই কমিটির পক্ষে একটি মামলার মতামত দিতে, ৪ দিন সময় নেয়ার পরেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে, পুলিশের কর্মতৎপরতা নিয়ে বরাবরের মতো প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ বিটের একজন গণমাধ্যমকর্মীর অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যদি এমন হয়, সাধারণ ভুক্তভোগীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়!

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল